শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

ফুটবল অনুশীলন থেকে মর্মান্তিক মৃত্যু,ঝিলে তলিয়ে নবম শ্রেণির পড়ুয়ার প্রাণহানি

মহিষাদলের রাজ গ্রাউন্ডের ঝিলে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্র রোহন মাইতির। রাতভর তল্লাশির পর শুক্রবার সকালে উদ্ধার হয় তার দেহ। পরিবারের একমাত্র সন্তান রোহন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ গ্রাউন্ডের ঝিলে তলিয়ে যাওয়া নবম শ্রেণির ছাত্র রোহন মাইতি (১৫)-র দেহ উদ্ধার হল। বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল অনুশীলনের সময় বল ঝিলে পড়ে যায়। বলটি তুলতে জলে নামতেই তলিয়ে যায় রোহন। ঘটনার পর স্থানীয়রা জাল ফেলে তল্লাশি শুরু করেন। পরে পুলিশ, সিভিল ডিফেন্স, ডুবুরি ও স্পিডবোট নিয়ে রাতভর উদ্ধারকাজ চলে। শুক্রবার সকাল ৯টা নাগাদ ঝিল থেকে রোহনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চণ্ডীপুরের বাসিন্দা রোহন পরিবারের একমাত্র সন্তান এবং মহিষাদলের একটি বেসরকারি স্কুলের নবম শ্রেণির পড়ুয়া। ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা পৌঁছন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।