ফরাক্কায় ফের রেললাইনে ধস,বাতিল বন্দে ভারত-সহ একাধিক ট্রেন!
ফরাক্কায় মেরামতির সময় ফের রেললাইনে ধস। নিরাপত্তার কারণে বন্দে ভারত-সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন শুক্রবার বাতিল, কিছু ট্রেন ঘুরপথে চলছে। যাত্রী দুর্ভোগ চরম।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:নিউ ফরাক্কা স্টেশনের কাছে মেরামতির কাজ চলাকালীন ফের রেললাইনের পাশে মাটি ধসে বিপাকে পড়ল রেল পরিষেবা। আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে জোরকদমে মেরামতির কাজ চলছে। শুক্রবারও হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা-সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। কিছু ট্রেনকে বিকল্প পথে চালানো হচ্ছে। পরিস্থিতির জেরে যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। রেল সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থেই ক্ষতিগ্রস্ত অংশে পরিষেবা স্বাভাবিক করা হয়নি।
