খুলি ফাটিয়েছি’ মন্তব্য ঘিরে তোলপাড়:জন্তর মন্তরে হামলা নিয়ে তীব্র চাপ,৭২ ঘণ্টায় অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিল্লি পুলিশের
জন্তর মন্তরে ছাত্র আন্দোলনকারীর বাবাকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বতন্ত্র ভারতদ্বাজকে ৭২ ঘণ্টায় গ্রেফতারের আশ্বাস দিল দিল্লি পুলিশ। নিশুর ধর্ষণের হুমকির অভিযোগও সামনে এসেছে।

স্নেহাশীষ মুখার্জী, মানুষের মতামত: নয়াদিল্লির জন্তর মন্তরে ছাত্র আন্দোলনকারী নিশু আজাদের বাবা সঞ্জয় কুমারকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বতন্ত্র ভারতদ্বাজকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিল দিল্লি পুলিশ। শুক্রবার সংসদ মার্গ থানায় পৌঁছে অভিযোগ জানান ককক্রোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিরা। পুলিশের কাছে অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এর আগে ভারতদ্বাজের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি হামলার কথা স্বীকার করেছেন বলে অভিযোগ। তবে দিল্লি পুলিশের দাবি, সঞ্জয়ের মাথায় সাধারণ চোট লেগেছিল, খুলি ভাঙেনি। অভিযুক্ত ভারতদ্বাজ ও সূরজ কুমারকে ঘটনাস্থল থেকে আটক করে নোটিস দেওয়া হয়েছিল। নিশুর অভিযোগ, ঘটনার পর তাঁকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এদিন এফআইআরে খুনের চেষ্টার ধারা, SC/ST আইন ও অপরাধমূলক ভয় দেখানোর ধারা যুক্ত করার দাবি জানানো হয়।
