জুনিয়র এনটিআরের নতুন ছবিতে আলিয়া-শাহিদ? গুঞ্জনে জল ঢালল সূত্র!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:জুনিয়র এনটিআরের আসন্ন একাধিক প্রজেক্টের কাস্টিং নিয়ে বলিপাড়ায় জোর জল্পনা শুরু হয়েছে।সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে তাঁর ছবিতে আলিয়া ভাট ও শাহিদ কাপুরের যুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে সেই জল্পনাকে কার্যত উড়িয়ে দিয়েছে সংশ্লিষ্ট সূত্র। জানা যাচ্ছে,আলিয়া ও শাহিদকে নিয়ে যে কাস্টিংয়ের খবর সামনে এসেছে,তার কোনও নিশ্চিত ভিত্তি নেই। ফলে আপাতত বিষয়টি শুধুই গুঞ্জন বলেই মনে করা হচ্ছে। জুনিয়র এনটিআরের পরবর্তী ছবিগুলির আনুষ্ঠানিক কাস্টিং ঘোষণা না হওয়া পর্যন্ত নতুন করে নানা জল্পনা তৈরি হতে পারে। অনুরাগীদের নজর এখন নির্মাতাদের অফিসিয়াল ঘোষণার দিকে।
