শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

জলবন্দি ঘাটাল,স্কুলে ঢুকল জল—ক্লাসরুমে বিষধর সাপ:সন্তানদের নিরাপত্তায় আতঙ্কে অভিভাবকরা!

প্লাবিত ঘাটালে জলবন্দি বিস্তীর্ণ এলাকা। স্কুলে জল ঢুকে বন্ধ পঠনপাঠন। জলমগ্ন ক্লাসরুমে বিষধর সাপের আনাগোনায় আতঙ্কিত পড়ুয়া ও অভিভাবকরা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:প্লাবিত ঘাটালে চরম জলযন্ত্রণা। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বাড়তে থাকায় ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা ও একাধিক পুর ওয়ার্ড প্লাবিত হয়েছে। রাস্তাঘাট জলের নিচে চলে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। জমা জল পেরিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে স্কুলগুলিতে। একাধিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে পড়েছে বন্যার জল। ফলে বন্ধ রাখা হয়েছে পঠনপাঠন। এরই মধ্যে জলমগ্ন ক্লাসরুমে বিষধর সাপের আনাগোনার দৃশ্য আতঙ্ক বাড়িয়েছে। সামনে পরীক্ষা ও উৎসব থাকায় সন্তানদের নিরাপত্তা ও পড়াশোনা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সব মিলিয়ে পুজোর মুখে ফের জলবন্দি ঘাটাল, চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।