হলদিয়ার হোটেল-রেস্তোরাঁয় প্রশাসনের অভিযান, সামনে এল একাধিক অনিয়মের অভিযোগ
হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজারে একাধিক হোটেল ও খাবারের দোকানে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। খাবারের মান, পরিচ্ছন্নতা ও সংরক্ষণে বেনিয়ম খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি।

রাজকুমার বেরা,মানুষের মতামত: হলদিয়া টাউনশিপের মাখনবাবুর বাজার এলাকায় একাধিক হোটেল ও খাবারের দোকানে অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। অভিযানে আধিকারিকদের সঙ্গে ছিল স্থানীয় পুলিশ প্রশাসন।
এদিন খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং ব্যবহৃত সামগ্রীর মান-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। অভিযোগ, কয়েকটি প্রতিষ্ঠানে খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়ম মানার ক্ষেত্রে একাধিক বেনিয়ম নজরে আসে। অভিযানের সময় বেশ কিছু খাদ্যসামগ্রীও পরীক্ষা করা হয়। নিয়মভঙ্গ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হোটেল ও দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে দপ্তর সূত্রে জানা গেছে।আগামী দিনেও হলদিয়ার বিভিন্ন খাবারের দোকানে অভিযান চলবে বলে প্রশাসন সূত্রে খবর।
