দক্ষিণ থেকে বলিউড—‘কফি উইথ করণ ৯’-র অতিথি তালিকায় বড় চমক!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:ফের আলোচনার কেন্দ্রে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’। আসন্ন সিজন ৯-এর অতিথি তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। এই সিজনে প্রথমবার শো-তে দেখা যাবে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মান্দানাকে। তাঁদের একসঙ্গে উপস্থিতি ঘিরে অনুরাগীদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। পাশাপাশি তালিকায় রয়েছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা আমির খান ও করিনা কাপুর খান। সিনেমা,ব্যক্তিগত জীবন, সম্পর্ক এবং ইন্ডাস্ট্রির নানা অজানা গল্প নিয়ে সেলিব্রিটিদের খোলামেলা আড্ডার জন্য জনপ্রিয় এই শো। নতুন সিজনে একাধিক চমক থাকবে বলেই মনে করছেন দর্শকরা। বিজয়-রশ্মিকার ডেবিউ এবং আমির-করিনার উপস্থিতি সিজন ৯-কে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা।
