বছরের অবহেলার পর সংস্কারে জোর:বেহালার রাস্তায় এবার ‘নাইট ভিজিট’:সংস্কারকাজ দেখতে মধ্যরাতে মন্ত্রী!

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বেহালার বীরেন রায় রোড ওয়েস্টের গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারকাজের অগ্রগতি খতিয়ে দেখতে মধ্যরাতে পরিদর্শনে গেলেন বিধায়ক ও মন্ত্রী ড. ইন্দ্রনীল খান। দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সমস্যা এবং রাস্তার বেহাল দশার কথা মাথায় রেখে এবার দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। রাতেই কাজের পরিস্থিতি সরেজমিনে দেখে সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী। রাস্তার কাজ দ্রুত শেষ করে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।
গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার হলে বেহালা এলাকার যান চলাচল ও স্থানীয় মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী।
