শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Recent News

অনলাইন পেমেন্টের নামে প্রতারণার অভিযোগ,মেছেদায় আটক দুই যুবক

মেছেদা বাজারে ভুয়ো অনলাইন পেমেন্টের রসিদ দেখিয়ে দোকানদারদের প্রতারণার অভিযোগে দুই যুবক আটক। ব্যবসায়ীরা তাঁদের ধরে পুলিশের হাতে তুলে দেন,তদন্ত শুরু কোলাঘাট থানার।

রাজকুমার বেরা,মানুষের মতামত:অনলাইন পেমেন্টের ভুয়ো রসিদ দেখিয়ে একাধিক দোকান থেকে জিনিসপত্র কেনার অভিযোগে দুই যুবককে আটক করল পুলিশ। অভিযোগ, পেমেন্টের সময় মোবাইলে ‘টাকা জমা হয়েছে’ এমন ভুয়ো বার্তা দেখিয়ে দোকানদারদের বিভ্রান্ত করতেন তাঁরা। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকার বিষয়টি নজরে আসতেই সন্দেহ তৈরি হয়। ব্যবসায়ীদের দাবি, মেছেদা বাজারের একাধিক দোকানে একই কায়দায় কেনাকাটা করা হয়েছে। এরপর মেছেদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ওই দুই যুবককে আটক করেন কয়েকজন ব্যবসায়ী। তাঁদের মারধরের অভিযোগও উঠেছে। পরে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে নিজেদের হেফাজতে নেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যবসায়ীদের পরামর্শ, মোবাইলে টাকা জমার বার্তা দেখেই নয়, নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে কি না যাচাই করেই পণ্য দেওয়া উচিত।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।