শতবর্ষেও অমলিন উত্তম,মহানায়ককে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে টালিগঞ্জে তাঁর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী ও প্রতিনিধিরা।
মহানায়কের অমর অভিনয়,শিল্পসত্তা এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করা হয়। উত্তমকুমারের অভিনয় আজও বাঙালির আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে। তাঁর সিনেমা ও চরিত্রগুলি প্রজন্মের পর প্রজন্ম দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। জন্মশতবর্ষের এই আয়োজনের মধ্য দিয়ে ফের স্মরণ করা হল বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি শিল্পীকে। অনুষ্ঠানে মহানায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার বার্তাও দেওয়া হয়।
