শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

ফরাক্কায় রেললাইনে ধস, থমকে উত্তরবঙ্গের ট্রেন চলাচল!

আমিনুল ইসলাম, মানুষের মতামত:একটানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামায় ব্যাহত দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ রেল যোগাযোগ। তিলডাঙা-নিউ ফরাক্কার মধ্যবর্তী আপ লাইনে ধসের জেরে মাঝপথে আটকে পড়ে একাধিক দূরপাল্লার ট্রেন। চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিক ও রক্ষণাবেক্ষণকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ।

নিরাপত্তার কারণে একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর এক্সপ্রেস, বেঙ্গালুরু-আগরতলা এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। রেল সূত্রে খবর, আশপাশের এলাকাতেও নরম হয়ে রয়েছে মাটি। ফলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।