বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:31:10
| কলকাতা

মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, মাঠে পুলিশ-আবগারি—গজলডোবায় বিপুল বেআইনি মদ তৈরির উপকরণ উদ্ধার!

NewsPublic Interest News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: বেআইনি মদ তৈরির বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল পুলিশ ও আবগারি দফতর। ৩ সেপ্টেম্বর ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় জলপাইগুড়ি আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১৩৫ লিটার আইডি লিকার, ৫৬টি প্লাস্টিক ড্রাম এবং ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। অভিযানের পর বেআইনি মদ তৈরির কারবারের সঙ্গে যুক্তদের বিষয়ে খোঁজ শুরু হয়েছে। উদ্ধার সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনার বিষয়ে আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। এলাকায় বেআইনি মদ তৈরির বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

https://youtu.be/fZ3Ku-lJlGs?si=-kNGD6807vzm4r4-

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।