মোদির বৈঠকের পরই রাজনাথের আলোচনা,ভারত-বেলজিয়াম সম্পর্কে কি নতুন সমীকরণ?

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নয়াদিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী ও বিদেশ-বাণিজ্যমন্ত্রী থিও ফ্রাঙ্কেনের সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।বৃহস্পতিবারের এই বৈঠকে ভারত ও বেলজিয়ামের মধ্যে প্রতিরক্ষা ও শিল্পক্ষেত্রে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দুই দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে একমত হয়েছে। এজন্য নিয়মিত প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনা,উচ্চপর্যায়ের সফর,প্রশিক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মতো বিষয়গুলিতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়েও আলোচনা করেন দুই মন্ত্রী। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
দুই পক্ষের তরফে জানানো হয়েছে, পারস্পরিক আস্থা, সম্মান ও অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করেই ভারত-বেলজিয়াম সম্পর্ক এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের বৈঠকের পাশাপাশি রাজনাথ-থিও ফ্রাঙ্কেনের এই বৈঠক অনুষ্ঠিত হয়!
