খোড়ায় যুবককে মারধর ও গালিগালাজের অভিযোগে তৎপর পুলিশ,হেফাজতে দুই অভিযুক্ত কৃষ্ণ-ঋষি!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:খোড়া থানা এলাকায় এক যুবককে মারধর এবং আপত্তিকর ভাষায় গালিগালাজের অভিযোগকে কেন্দ্র করে তৎপর হল পুলিশ। ঘটনায় কৃষ্ণ ঠাকুর ও ঋষি নামে দুইজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযোগ পাওয়ার পরই ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে নামে খোড়া থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে। ইন্দিরাপুরমের এসিপি শ্রী সূর্যবলী মৌর্য পুলিশি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। একই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, সেজন্য দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
