শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

হলদিয়া-কলকাতা যাতায়াতে বড় স্বস্তি, সন্ধ্যায় চালু নতুন এসবিএসটিসি বাস!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:হলদিয়া থেকে কলকাতায় আরও একটি বাস পরিষেবা চালু করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। ১ সেপ্টেম্বর থেকে প্রতিদিন এই পরিষেবা চালু হয়েছে। হলদিয়া ডিপো থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাসটি ছেড়ে করুণাময়ী যাবে। পরের দিন সকালে করুণাময়ী থেকে বাসটি হলদিয়ার উদ্দেশে রওনা দেবে। ফেরার পথে ডানলপ ও নিবেদিতা সেতু হয়ে বাসটি হলদিয়ায় পৌঁছবে। করুণাময়ী থেকে বাস ছাড়ার সময় সকাল ৬টা ৫৫ মিনিট।

হলদিয়া শিল্পাঞ্চল ও সল্টলেকে কর্মসূত্রে যাতায়াতকারী বহু মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই পরিষেবা চালু করা হয়েছে। এতদিন রাতে সরাসরি বাসের অভাবে সমস্যায় পড়তেন যাত্রীরা। নতুন পরিষেবায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে আশা। হলদিয়া ডিপোতে পরিষেবার উদ্বোধন করেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।