শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent News

ঘর ভাড়া নিয়ে তিন বছর!হানায় মিলল বিপুল নিষিদ্ধ ট্যাবলেট, পলাতক ভাড়াটে!

তপন রায়,মানুষের মতামত:ডুয়ার্সে নিষিদ্ধ ও নেশাজাতীয় ওষুধের অবৈধ কারবারের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ লুকসান মোড়ের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে। অভিযানে নেতৃত্ব দেন থানার আইসি গৌতম সরকার। উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার রাম ভৌমিক, এসআই জিতেন্দ্র রাওয়াত-সহ পুলিশকর্মীরা।

ম্যাজিস্ট্রেট তথা নাগরাকাটার বিডিও জয়প্রকাশ মণ্ডলের উপস্থিতিতে ট্যাবলেটগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটির একটি ঘর প্রায় তিন বছর ধরে ভাড়ায় নিয়ে থাকতেন গাড়িচালক ফিরোজ মিঞা। অভিযানের সময় তিনি বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে বাড়িতে ছিলেন। ফিরোজের সঙ্গে নিষিদ্ধ ওষুধের কারবারের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে সরবরাহকারী ও ক্রেতাদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।