শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPublic Interest NewsRecent News

ডিভিসির বিপুল জলছাড়,বন্যার শঙ্কায় প্রশাসন—কী পদক্ষেপ নবান্নের?

ডিভিসির ১.২০ লক্ষ কিউসেক জল ছাড়া, সতর্ক নবান্ন—চার জেলায় বিশেষ নজর!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে মোট প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ার খবর ঘিরে সতর্ক নবান্ন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে রাজ্য প্রশাসন। জল ছাড়ার পরিমাণ কমানোর অনুরোধ জানিয়ে ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেন রাজ্যের মুখ্যসচিব। পাশাপাশি সম্ভাব্য জলমগ্নতার আশঙ্কায় চার জেলাকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নদী তীরবর্তী ও নিচু এলাকার পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। প্রয়োজন অনুযায়ী স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। জলস্তর ও বৃষ্টির পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।