শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
Newsরাজনীতি

ডবল ইঞ্জিনের পর ‘ট্রিপল ইঞ্জিন’! হাওড়া দখলের ডাক রাহুল সিনহার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: পুজোর পর কলকাতা, হাওড়া-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন হতে পারে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। হাওড়া পুরভোটকে সামনে রেখে সংগঠন শক্তিশালী করতে ওয়ার্ডভিত্তিক বৈঠক করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা।

বুধবার ১ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মীদের সঙ্গে বৈঠকের পর তিনি দাবি করেন,হাওড়ায় বিরোধীরা কার্যত দুর্বল অবস্থায় রয়েছে। তাঁর বক্তব্য, বিরোধীরা ঠিকমতো প্রার্থীও দিতে পারবে না এবং পুরভোটে বিরোধীশূন্য বোর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুলের দাবি, হাওড়ার মানুষ এবার উন্নয়নের স্বার্থে বিজেপিকে সমর্থন করবেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে হাওড়ায় উন্নয়নের কাজ আরও গতি পাবে। আগামী নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী দেওয়ার কথাও জানান তিনি। দলীয় কর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে বলেও জানান রাহুল।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।