বুধবার, সেপ্টেম্বর 9, 2026
16:05:04
| কলকাতা

বেহাল রাস্তা:বারবার ছিঁড়ছে বিদ্যুতের তার,ওভারলোড গাড়ি আটকে প্রতিবাদে নামলেন গ্রামবাসী!

NewsPublic Interest NewsRecent News

তপন রায়,মানুষের মতামত:ময়নাগুড়ির রামসাই গ্রাম পঞ্চায়েতের পূর্ব সাতভেন্ডি এলাকায় বেহাল রাস্তা ও ওভারহাইট-ওভারলোড গাড়ির দাপটের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় দু’বছর ধরে রাস্তার অবস্থা খারাপ। তার উপর শ্যাম সিদ্ধি চা ফ্যাক্টরিতে নিয়মিত অতিরিক্ত উচ্চতা ও ওজনের গাড়ি চলাচল করছে। গাড়িগুলি রাস্তার উপর থাকা বিদ্যুতের তারে ধাক্কা দেওয়ায় বারবার তার ছিঁড়ে যাচ্ছে। ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

দ্রুত রাস্তা সংস্কার এবং বিদ্যুতের তার উঁচু করার দাবি জানান বাসিন্দারা। খবর পেয়ে রামসাই পুলিশ ফাঁড়ির কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ওঠে। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।