‘অবসর নেব,তবু নয়!’ হিংসাত্মক ছবি নিয়ে তাপসীর মন্তব্যে তুঙ্গে জল্পনা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:গান্ধারি ছবির প্রচারে এসে হিংসাত্মক সিনেমা নিয়ে মন্তব্য করে ফের খবরের শিরোনামে অভিনেত্রী তাপসী পান্নু। তিনি জানান, নির্দিষ্ট ধরনের অতিরিক্ত হিংসাত্মক প্রকল্পে অভিনয় করার চেয়ে প্রয়োজনে অবসর নেওয়াকেই তিনি বেশি পছন্দ করবেন। তাঁর এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা।
অনেকেই মনে করছেন, তাপসীর মন্তব্য আসন্ন কিছু অ্যাকশনধর্মী সিনেমার দিকে ইঙ্গিতপূর্ণ। যদিও অভিনেত্রী কোনও নির্দিষ্ট ছবির নাম উল্লেখ করেননি। ফলে তাঁর বক্তব্য আদৌ কোনও বিশেষ সিনেমাকে নিশানা করে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। গান্ধারি ছবির প্রচারের সময় তাপসীর এই মন্তব্যই এখন বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।
