শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
News

আগস্টে ভারতের তেল আমদানিতে বড় বদল, রাশিয়াকে টপকে তৃতীয় ভেনেজুয়েলা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:আগস্টে ভারতের কাঁচা তেল আমদানির উৎসে বড় পরিবর্তন দেখা গিয়েছে। রাশিয়া থেকে তেল আমদানি আগের মাসের তুলনায় ২৭ শতাংশ কমেছে।

আগস্টে রাশিয়া থেকে দৈনিক প্রায় ২০.৬ লক্ষ ব্যারেল তেল আমদানি হয়েছে। অন্যদিকে, ভেনেজুয়েলা থেকে আমদানি বেড়েছে ৬৪ শতাংশ। দৈনিক প্রায় ৩.৫৮ লক্ষ ব্যারেল তেল নিয়ে সৌদি আরবকে টপকে তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হয়েছে ভেনেজুয়েলা। সংযুক্ত আরব আমিরশাহি থেকে দৈনিক প্রায় ৫.৪২ লক্ষ ব্যারেল এবং সৌদি আরব থেকে ৩.৩৯ লক্ষ ব্যারেল তেল এসেছে। ফলে ভারতের তেল আমদানির বাজারে ভেনেজুয়েলার গুরুত্ব দ্রুত বাড়ছে। তেল আমদানির এই পরিবর্তিত প্রবণতার দিকে নজর রাখছে বাজার মহল।

 

(সূত্র: বাজার সূত্র)

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।