শুক্রবার, সেপ্টেম্বর 4, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsRecent Newsরাজনীতি

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: আরএসএস-র বাংলা মুখপত্র ‘স্বস্তিকা’-য় সতর্কবার্তা বঙ্গ বিজেপিকে দলবদল ও অনুপ্রবেশ নিয়ে আশঙ্কায় স্বস্তিকা। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম (বামপন্থী শিবির) এবং কংগ্রেস থেকে আগত নেতাকর্মীদের অতীত রেকর্ড পরীক্ষা করার কড়া বার্তা দেওয়া হয়েছে!

সতর্ক করে বলা হয়েছে, অন্য দল থেকে আসা সামাজিক ও অপরাধমূলক ভাবমূর্তির তোলাবাজ ও দুষ্কৃতি লোকজনদের প্রশ্রয় দিলে দলটি তার নিজস্ব রাজনৈতিক পরিচয় হারাবে।

রাজ্যের মানুষ সার্বিক বিকল্প ও রাজনৈতিক পরিবর্তনের উদ্দেশ্যেই ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে। কিন্তু বিজেপি যদি শাসকদলের মতো একই কায়দায় গাজোয়ারি বা তোলাবাজি চালায়, তবে সাধারণ মানুষ তাদের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে এবং এই সমর্থন প্রত্যাহার করে নেবে।

দলে অনুপ্রবেশকারী একটি অংশ গোলমাল ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এই ধরনের অরাজক পরিস্থিতি রুখতে অভ্যন্তরীণ কড়া নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে।

সাধারণত বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে বিজেপি ও আরএসএস সুর চড়ালেও, সংগঠনের নিজস্ব মুখপত্রে দলীয় নীতি ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে এই ধরণের খোলাখুলি কড়া বার্তা পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের ওপর চাপ ও আত্মসমালোচনার ইঙ্গিত সৃষ্টি করেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।