বৃহস্পতিবার, সেপ্টেম্বর 3, 2026
| কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
NewsPolitics

সশস্ত্র নকশাল শেষ, এবার কি ‘আরবান নকশাল’-এর পালা?

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: ভারতে সশস্ত্র নকশাল বা মাওবাদী সহিংসতা কার্যত শেষের পথে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। গত কয়েক বছরের ধারাবাহিক নিরাপত্তা অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং উন্নয়নমূলক কর্মসূচির ফলে একসময়ের বিস্তৃত ‘রেড করিডোর’ এখন কয়েকটি বিচ্ছিন্ন এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে।

একসময় দেশের ১২টি রাজ্যের প্রায় ১৮০টি জেলা নকশাল প্রভাবিত ছিল। বর্তমানে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে ছত্তিশগড়ের বস্তার, দন্তেওয়াড়া, বীজাপুর, সুকমা ও নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে মাওবাদীদের সংগঠন বড় ধাক্কা খেয়েছে। বুঢা পাহাড় ও সংলগ্ন এলাকাও মাওবাদী-মুক্ত করার দাবি করা হয়েছে। ঝাড়খণ্ড,বিহার,ওড়িশা এবং অন্ধ্র-ওড়িশা সীমান্তেও পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। পশ্চিমবঙ্গের জঙ্গলমহলও দীর্ঘদিন ধরেই সশস্ত্র মাওবাদী কার্যকলাপ থেকে মুক্ত।

সরকারি হিসাব অনুযায়ী, গত এক দশকে মাওবাদী হিংসার ঘটনা ৮০ শতাংশেরও বেশি কমেছে। পাশাপাশি দুর্গম এলাকায় রাস্তা, মোবাইল টাওয়ার ও যোগাযোগ ব্যবস্থা বাড়ানো হয়েছে।

তবে কয়েকটি ছোট সশস্ত্র দল এখনও গভীর জঙ্গলে সক্রিয় থাকতে পারে। একইসঙ্গে দারিদ্র্য,বনাধিকার ও স্থানীয় অসন্তোষের মতো সমস্যার স্থায়ী সমাধানকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।