বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:45:26
| কলকাতা

সীতাভোগ-মিহিদানার শহরে ‘বাসি পনির’ কাণ্ড!নামী মিষ্টির দোকানে খাদ্য দপ্তরের হানা!

NewsPublic Interest News

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:বর্ধমান মানেই সীতাভোগ-মিহিদানা। সেই শহরের নামী মিষ্টির দোকানেই এবার মিলল মেয়াদ উত্তীর্ণ পনির! বুধবার পুরসভার সামনের প্রসিদ্ধ দোকানে হানা দিয়ে এমনই চিত্র দেখে কার্যত চমকে যান খাদ্য দপ্তরের আধিকারিকরা। মিষ্টি, মিষ্টির উপকরণ ও কাঁচামাল খতিয়ে দেখার সময় উদ্ধার হয় বেশ কয়েক কেজি মেয়াদ পেরিয়ে যাওয়া পনির। তা নষ্ট করার পাশাপাশি আপাতত পনির বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর বিবি ঘোষ রোডের আরও একটি নামী দোকানেও অভিযান চালানো হয়।

সেখানেও উদ্ধার হয় প্রচুর মেয়াদ উত্তীর্ণ পনির। মিষ্টির রং, মশলা, ঘি-সহ বিভিন্ন সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়। একটি দোকান থেকে ঘি কিনে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে।

রিপোর্টে গরমিল ধরা পড়লে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে দপ্তর। প্রশ্ন উঠছে—নামী দোকানের চকচকে সাজের আড়ালে ক্রেতাদের পাতে কী যাচ্ছে?

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।