পড়াশোনা ছাড়ার আক্ষেপ করিনা কাপুরের,ছেলেদের শিক্ষা নিয়ে বিশেষ বার্তা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: অভিনেত্রী করিনা কাপুর খান জানিয়েছেন, একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাঁর এখন আক্ষেপ হয়। একটি সাক্ষাৎকারে নিজের শিক্ষাজীবনের কথা বলতে গিয়ে করিনা বলেন, সেই সময় পড়াশোনা চালিয়ে না যাওয়াটা তাঁর জীবনের অন্যতম আফসোস।
নিজের অভিজ্ঞতা থেকেই তিনি চান, তাঁর দুই ছেলে তৈমুর ও জেহ যেন পড়াশোনাকে গুরুত্ব দেয় এবং শিক্ষা সম্পূর্ণ করে। করিনার কথায়, জীবনে অভিনয় ও সাফল্য গুরুত্বপূর্ণ হলেও শিক্ষার মূল্য আলাদা। তাই ছেলেদের ক্ষেত্রে তিনি চান, কেরিয়ার নিয়ে ভাবার আগে তারা যেন নিজেদের পড়াশোনা শেষ করে।
