NewsPublic Interest NewsRecent News

নিম্নচাপের বৃষ্টিতে ফের প্লাবিত ঘাটাল,হাঁটু জলে দুর্ভোগে মানুষ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ফের বাড়ল ঘাটালের শিলাবতী নদীর জলস্তর। নতুন করে প্লাবিত হয়েছে ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড এবং দেওয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় চলে গিয়েছে রাস্তাঘাট, বেশ কিছু বাড়িঘর ও বিঘের পর বিঘে কৃষিজমি। কোথাও নৌকা-ডিঙিতে, আবার কোথাও হাঁটুসমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।

বিশেষ করে পান্না চাতাল এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ—জীবনের ঝুঁকি নিয়েই জল পেরিয়ে চলাচল করছেন। কয়েকদিন আগেই শিলাবতীর জল বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। সেই জল পুরোপুরি নামার আগেই ফের বৃষ্টিতে পরিস্থিতির অবনতি হওয়ায় বাড়ছে মানুষের দুর্ভোগ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *