নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকল মালবোঝাই পিকআপ,অল্পের জন্য রক্ষা পরিবারের সদস্যরা

তপন রায়,মানুষের মতামত: দলসিংপাড়া স্টেশনলাইন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই পিকআপ সোজা ঢুকে পড়ল এক বাসিন্দার ঘরে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, এদিন জয়গাঁগামী একটি মালবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ওই বাড়িতে ধাক্কা মারে।

দুর্ঘটনার জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবারের সদস্য উত্তম ছেত্রি জানান, ঘটনার সময় ঘরে কেউ না থাকায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন পরিবারের সদস্যরা। ঘটনায় কেউ আহত না হলেও বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জয়গাঁ থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
