বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:42:46
| কলকাতা

নেশামুক্ত বাংলার বার্তা! বালুরঘাটে বাজেয়াপ্ত নেশাজাতীয় দ্রব্য ধ্বংস কর্মসূচিতে মুখ্যমন্ত্রী!

NewsPublic Interest Newsরাজনীতি

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বালুরঘাটে বিশেষ কর্মসূচিতে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারিনটেনডেন্টের কার্যালয়ের সামনে পুলিশ প্রশাসনের উদ্যোগে বাজেয়াপ্ত করা নেশাজাতীয় দ্রব্য ধ্বংস করা হয়। সেই কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বার্তা দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা নেশাজাতীয় সামগ্রীই এদিন নিয়ম মেনে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। নেশার বিস্তার রুখতে ধারাবাহিক অভিযান, সচেতনতা বৃদ্ধি এবং আইনানুগ পদক্ষেপের উপর গুরুত্ব দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কর্মসূচিকে ঘিরে পুলিশ ও প্রশাসনের মধ্যে বিশেষ তৎপরতা দেখা যায়। নেশামুক্ত সমাজ গঠনের বার্তাই ছিল এদিনের কর্মসূচির মূল লক্ষ্য।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।