মোহনচরণ মাঝির নেতৃত্বে ‘অসন্তোষ’! উড়িষ্যায় নতুন মুখ খুঁজছে বিজেপি?

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য হলো উড়িষ্যা। উড়িষ্যায় বর্তমান ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির সরকারের প্রধান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির নেতৃত্ব নিয়ে দলের অন্তরে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। উড়িষ্যায় মোহনচরণ মাঝির মতো পিছিয়ে পড়া বর্গের হিন্দু নেতাকে মুখ্যমন্ত্রীর পদে বসানো হলেও কার্যকারিতার ক্ষেত্রে মোহনচরণ মাঝি ব্যর্থ বলেই দলের অন্তরে অভিযোগ উঠতে শুরু করেছে। এর ফলে উড়িষ্যায় বিজু জনতা দল, বামপন্থী দলগুলি ও কংগ্রেস আস্তে আস্তে তাদের গণভিত্তি ও গণসমর্থন সংগঠিত করা শুরু করেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সামগ্রিকভাবে পুরো ভারত সম্পর্কে আলাপ-আলোচনা চালাচ্ছেন। সেক্ষেত্রে উড়িষ্যায় মোহনচরণ মাঝির নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলাপ-আলোচনা চলছে। আগামী বছর উত্তরপ্রদেশের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একই সঙ্গে পাঞ্জাব এবং উত্তরাখণ্ড সম্পর্কেও যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২৮ সালে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানের মতো রাজ্যে নির্বাচন—এই নির্বাচনগুলিকে পাখির চোখ করতে চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
একই সঙ্গে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের আগে পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য উড়িষ্যায় দলের গণভিত্তি ও গণসমর্থনকে সংগঠিত করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন, তা নিয়ে আলোচনা চলছে। মোহনচরণ মাঝি নেতৃত্বদানে ব্যর্থ বলেই দলের অন্তরে অভিযোগ উঠতে শুরু করেছে এবং এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবনা-চিন্তা শুরু করেছেন বলে খবরে প্রকাশ।
