বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:53:50
| কলকাতা

গোপনে ‘মধুচক্র’ চলার অভিযোগ, ঝাড়গ্রামের রেনু লজে পুলিশের অভিযান—গ্রেফতার ২১!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ঝাড়গ্রাম শহরের একটি লজে গোপনে যৌন ব্যবসা চলার অভিযোগে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে শহরের বিভিন্ন লজে এ ধরনের কার্যকলাপ চলার খবর পাওয়ার পর রেনু লজে অভিযান চালানো হয়। অভিযানে ১৩ জন মহিলা ও ৮ জন পুরুষকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ এবং এসডিপিও শামীম বিশ্বাস। পুলিশের দাবি, অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। শহরের অন্য কোনও লজে একই ধরনের কার্যকলাপ চলছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোটা ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তদন্ত করে দেখছে পুলিশ।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।