বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:00:05
| কলকাতা

২৪ ঘণ্টা বিদ্যুৎহীন গোটা এলাকা,ক্ষোভে ময়নাগুড়ি-রানীরহাট রোড অবরোধ!

NewsPublic Interest NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে ময়নাগুড়ি-রানীরহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, একটি ট্রাকের ধাক্কায় রানীরহাট মোড় সংলগ্ন এলাকায় দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এরপর থেকেই গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। বিদ্যুৎ দপ্তরে বারবার জানানো সত্ত্বেও দীর্ঘ সময় পরিষেবা স্বাভাবিক না হওয়ায় প্রায় দু’ঘণ্টা রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাইওয়ে ট্রাফিক পুলিশ ও ময়নাগুড়ি থানার পুলিশ। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। তবে দ্রুত সমস্যা সমাধান না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দাদের একাংশ।

 

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।