দুর্যোগের দিনে নেপালের পাশে ভারতীয় অভিনেতা সোনু সুদ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ফের মানবিক উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ। ত্রাণসামগ্রী নিয়ে তিনি নিজেই নেপালে পৌঁছেছেন। সোদ চ্যারিটি ফাউন্ডেশনের টিমকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। বন্যায় বহু মানুষ ঘরবাড়ি ও প্রিয়জন হারিয়েছেন। তাঁদের জন্য ভারত থেকে খাবার,কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গিয়েছে তাঁর দল।
শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, আগামী কয়েক মাস ধরেও সাহায্য চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন সোনু। তাঁর লক্ষ্য,ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ফের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি ও জীবন নতুন করে গড়ে তুলতে পাশে থাকা।
