১৫ বছর পর ফিরছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’,শুরু সিক্যুয়েলের কাজ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বলিউডপ্রেমীদের জন্য সুখবর! প্রায় ১৫ বছর পর ফিরতে চলেছে জনপ্রিয় ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সিক্যুয়েল। পরিচালক জোয়া আখতার নিজেই জানিয়েছেন, ছবিটির দ্বিতীয় পর্বের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২০১১ সালে মুক্তি পাওয়া প্রথম ছবিটি বন্ধুত্ব, ভ্রমণ, সম্পর্ক ও জীবনের মুহূর্তকে নতুনভাবে উপভোগ করার বার্তা দিয়ে দর্শকদের মন জয় করেছিল।
এবার সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে তৈরি হবে নতুন ছবি। সিক্যুয়েলে কারা অভিনয় করবেন, গল্পের পরিধি কতটা বদলাবে এবং শুটিং কবে শুরু হবে—এসব বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ঘোষণার পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা।
