NewsPolitics

তেহট্টে বিজেপির সঙ্গে হাত মেলানোর অভিযোগ,তৃণমূলের ৬ নেতা সাসপেন্ড!কড়া বার্তা মহুয়ার!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতিতে অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ার অভিযোগে তৃণমূলের ছয় সদস্যকে ছয় বছরের জন্য সাসপেন্ড করল কালীঘাট তৃণমূল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গোপালচন্দ্র রায়, সুকমল বিশ্বাস, মমতা বিশ্বাস, উল্লাসী বিশ্বাস, পারমিতা হালদার এবং রমা প্রামাণিক মণ্ডলের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর স্পষ্ট বার্তা, বিজেপি বা অন্য কোনও দলের সঙ্গে হাত মেলালে দলের নেতা-কর্মীদের এমনই শাস্তির মুখে পড়তে হবে। উল্লেখ্য, ৩৩ আসনের তেহট্ট-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির ১৩, তৃণমূলের ৯, সিপিএমের ৯ এবং কংগ্রেসের ২ জন সদস্য রয়েছেন। অনাস্থা ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তৃণমূলের এই কড়া পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *