বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:43:07
| কলকাতা

পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি পীযূষ, গ্রেফতার ঘিরে পটাশপুরে রাজনৈতিক ঝড়!

Newsরাজনীতি

পটাশপুরে গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার, কাঁথি আদালতে পেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি পীযূষ কান্তি পন্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে পটাশপুরে তাঁর নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ। প্রতারণার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু হয়।

মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে পটাশপুর থানা থেকে কাঁথি মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। খবর ছড়িয়ে পড়তেই থানার সামনে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাইকিং করে তাঁদের সরিয়ে দেয়।

থানা থেকে বেরোনোর সময় পীযূষ কান্তি পন্ড দাবি করেন, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন, ফিরে এসে আবার অনশনে বসবেন।

অন্যদিকে বিজেপির দাবি, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আদালতের নির্দেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।