প্রেম থেকে বিয়ে, এবার বিচ্ছেদ!পাঁচ মাসেই শেষ বাদশা-ঈশার সংসার!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: র্যাপার বাদশা ও অভিনেত্রী ঈশা রিখি তাঁদের সম্পর্কে ইতি টানার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই তাঁদের এই সিদ্ধান্তে চমকে গিয়েছেন অনুরাগীরা।
এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, “পারস্পরিক সম্মতিতে আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” দু’জনেই তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার জন্য অনুরোধ করেছেন। সম্পর্কের এই অধ্যায় শেষ হলেও একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা বজায় থাকবে বলেও জানিয়েছেন তাঁরা। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।
