বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:50:52
| কলকাতা

ফ্ল্যাট-সবজিতে প্রতারণা, কড়া বার্তা শুভেন্দুর: ‘জিরো টলারেন্স’

NewsPublic Interest Newsরাজনীতিস্বাস্থ্য

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত:রাজ্যে ফ্ল্যাট কেনাবেচা থেকে বাজারের সবজি-মাছ, এমনকি অনলাইনে খাবার কেনার ক্ষেত্রেও প্রতারণার অভিযোগ উঠছে। সোমবার হগ মার্কেট চত্বরে ক্রেতা সুরক্ষা সপ্তাহের সূচনা করে এ নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, ভুয়ো বিজ্ঞাপন দিয়ে ফ্ল্যাট বুকিংয়ের নামে অগ্রিম টাকা নেওয়া হলেও অনেক সময় ক্রেতারা ফ্ল্যাট পাচ্ছেন না। সবজি-মাছে ক্ষতিকর রং,ওজনে কারচুপি এবং অনলাইন খাবার নিয়েও প্রতারণার অভিযোগ রয়েছে।

মুখ্যমন্ত্রী জানান,আগের সরকারগুলির সময়ে ক্রেতা সুরক্ষা দপ্তর অবহেলিত ছিল। তিনি বলেন, মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এই দপ্তরের সরাসরি যোগ রয়েছে। অনলাইন প্রতারণার ঘটনায় নিউটাউনের একটি বাড়ি থেকে ১২০ জনকে গ্রেপ্তারের কথাও জানান তিনি। এমন বেনিয়ম রুখতে জেলায় জেলায় অভিযান ও সচেতনতা প্রচার চালানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।