বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:08:53
| কলকাতা

নিরাপত্তায় নজর, ভাড়াটিয়ার তথ্য থানায়—সন্তোষপুরে মহেশতলা পুলিশের প্রচার!

NewsRecent Newsরাজনীতি

সন্তোষপুর ১৬ বিঘায় জনসচেতনতামূলক অভিযান, বাড়ির মালিকদের টেন্যান্ট ফর্ম জমার আবেদন

ইয়াম উদ্দিন সাহাজি মানুষের মতামত: ডায়মন্ড হারবার পুলিশ জেলার নির্দেশনায় মহেশতলা থানার উদ্যোগে সন্তোষপুর ১৬ বিঘা এলাকায় ভাড়াটিয়াদের তথ্য থানায় নথিভুক্ত করার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন মহেশতলার এসডিপিও ধীমান মিত্র। তিনি স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিকদের সঙ্গে কথা বলে ভাড়াটিয়াদের সঠিক পরিচয় ও তথ্য নথিভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাড়ি, ঘর, দোকান, গোডাউন বা অন্য কোনও স্থাপনা ভাড়া দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম মেনে ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করে টেন্যান্ট ফর্ম পূরণ করে থানায় জমা দেওয়া জরুরি। পুলিশের দাবি, এই তথ্য নথিভুক্ত থাকলে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ আরও সহজ হবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।