মুখ্যমন্ত্রীর ব্যানার ছেঁড়া নিয়ে শ্যামপুরে চাঞ্চল্য, অভিযোগের তির দুষ্কৃতীদের দিকে,তদন্তে পুলিশ!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: খেজুরিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সৌজন্য ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়াল। ঘটনাটি ঘটেছে খেজুরি-২ ব্লকের শ্যামপুর এলাকায়। জানা গিয়েছে, শ্যামপুর কটকা ইচ্ছাময়ী ক্লাবের পক্ষ থেকে এলাকায় মুখ্যমন্ত্রীর সৌজন্য ব্যানার লাগানো হয়েছিল। অভিযোগ, গতকাল রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ব্যানারটি বিকৃতভাবে ছিঁড়ে ফেলে। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে যারা এই ধরনের কাজ করেছে, তারা বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খেজুরি থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল এবং কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
