বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:19:03
| কলকাতা

অ্যাক্রিডেশন না থাকলেও মিলবে পেনশন! পুজোয় সাংবাদিকদের ₹৩ হাজার,স্বাস্থ্যবিমারও ঘোষণা শুভেন্দুর!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: অ্যাক্রিডেশন কার্ড নেই? তবুও সাংবাদিকদের জন্য সরকারি সুবিধার দরজা এবার খোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের জন্য একগুচ্ছ সুবিধার কথা জানান তিনি।

ঘোষণা অনুযায়ী, সংবাদমাধ্যমের ডেস্কে কাজ করা সাংবাদিকরাও মাসিক পেনশনের আওতায় আসবেন। ২,৫০০ টাকা থেকে পেনশন বাড়িয়ে ৫,০০০ টাকা করার কথাও জানান মুখ্যমন্ত্রী।

শুধু তাই নয়, এবারের পুজোয় আবেদনকারী সাংবাদিকদের ৩,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার আওতায় আনার কথাও জানান তিনি। সাংবাদিকদের উদ্দেশে শুভেন্দুর বার্তা, দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। সরকারের সমালোচনা করুন, কিন্তু এমন কোনও ভাষা ব্যবহার নয়, যাতে ধর্মীয় আস্থায় আঘাত লাগে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।