‘রক্তে ভাসছে’ অ্যাকশন, রিমিক্সে আটকে বলিউড! সরব সুনীল-আদনান!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:বর্তমান সময়ের অ্যাকশন ছবিতে অতিরিক্ত রক্তপাত ও হিংসার দৃশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা সুনীল শেঠি। তাঁর মতে, পর্দায় ক্রমশ বাড়ছে ‘ব্লাড অ্যান্ড গোর’, যা অনেক সময় দর্শকদের জন্য দেখাও কঠিন হয়ে পড়ে।

একই সময়ে বলিউডের জনপ্রিয় রিমিক্স সংস্কৃতি নিয়েও সরব হয়েছেন গায়ক আদনান সামি। তাঁর অভিযোগ, নতুন সুর ও ভাবনায় পরীক্ষা-নিরীক্ষা করার সাহস হারাচ্ছে মিউজিক লেবেলগুলি। ঝুঁকি নেওয়ার পরিবর্তে পুরনো জনপ্রিয় গানকে নতুনভাবে পরিবেশন করাকেই নিরাপদ পথ হিসেবে বেছে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
