কোচবিহার থেকে শিলিগুড়ি:চা পাতার ‘আড়ালে’ কোটি টাকার কারবার? ফুলবাড়িতে উদ্ধার ১৪৫ কেজি গাঁজা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সামিন আলী ও রিঙ্ক শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা।
জানা গিয়েছে, গাঁজা কোচবিহারের থেকে শিলিগুড়ি হয়ে অন্য রাজ্যে গাঁজা পাচারের পরিকল্পনা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকায় ওই মালবাহী গাড়িতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তল্লাশি চালিয়ে চা পাতির আড়াল থেকে ১৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।ঘটনায় দুইজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ।
