NewsRecent News

ভর্তি হয়ে গেলেও মিলবে কাউন্সেলিংয়ের সুযোগ, পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস নয়। বিষয়টি সরকারের নজরে আসতেই দ্রুত সিদ্ধান্ত বদল করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ের নিয়মে সংশোধন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইতিমধ্যে কোনও কলেজে ভর্তি হয়ে যাওয়া পড়ুয়ারাও কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এর ফলে পছন্দের কলেজ ও বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে পড়ুয়াদের সামনে নতুন সুযোগ তৈরি হল। মেধা, যোগ্যতা ও পছন্দকে অগ্রাধিকার দিয়ে ছাত্রছাত্রীদের সঠিক সুযোগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তে বহু পড়ুয়ার উচ্চশিক্ষার স্বপ্ন আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পড়ুয়া ও অভিভাবকদের একাংশ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *