বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:06:44
| কলকাতা

মির্জাপুরের আগুন এবার বড় পর্দায়,অপরাধ-প্রতিশোধের তিন ঘণ্টা:প্রাপ্তবয়স্কদের জন্য ভয়ংকর চমক!

Newsবিনোদন

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ওটিটির জনপ্রিয় অপরাধ-নির্ভর সিরিজ ‘মির্জাপুর’ এবার বড় পর্দায় আসছে। ‘মির্জাপুর: দ্য মুভি’ চলতি সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। মুক্তির আগে ছবিটিকে ‘A’ শংসাপত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। অর্থাৎ, ছবিটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদিত।

জানা গিয়েছে, সিনেমাটির দৈর্ঘ্য তিন ঘণ্টারও বেশি। ফলে মির্জাপুরের অন্ধকার জগৎ, ক্ষমতার সংঘর্ষ, অপরাধ ও প্রতিশোধের কাহিনি দীর্ঘ সময় ধরে উপভোগ করতে পারবেন দর্শকেরা। জনপ্রিয় সিরিজটির চলচ্চিত্র সংস্করণ ঘিরে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এবার বক্স অফিসে ছবিটি কতটা সাড়া ফেলে, সেদিকেই নজর বিনোদনমহলের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।