বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:53:08
| কলকাতা

জল জমছে,মশা বাড়ছে—পাঁচ জেলার ঘুম কেড়েছে ডেঙ্গি,স্বাস্থ্যব্যবস্থায় চাপ!

NewsPublic Interest NewsRecent Newsস্বাস্থ্য

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:নিম্নচাপের টানা বৃষ্টি ও আর্দ্রতায় দক্ষিণবঙ্গে ডেঙ্গি-ম্যালেরিয়ার দাপট বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ২৭ আগস্টের তথ্য অনুযায়ী, রাজ্যে চলতি বছরে ডেঙ্গি আক্রান্ত ৮,২৬৪ জন, মৃত্যু সাতজনের। স্বাস্থ্য ভবন সূত্রে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে গত এক মাসে সংক্রমণ দ্রুত বেড়েছে। মুর্শিদাবাদে ৬০০, কলকাতা ও উত্তর ২৪ পরগনায় প্রায় ৩৫০ করে, আর হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় প্রায় ৩০০ করে আক্রান্তের খবর রয়েছে। জলপাইগুড়িতেও নতুন করে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকদের মতে, এ বছর ‘ডেন-২’ সেরোটাইপ বেশি সক্রিয় হওয়ায় দ্বিতীয়বার আক্রান্তদের ঝুঁকি বেশি। বহু পুরসভা ও পঞ্চায়েতে নির্বাচিত বোর্ড না থাকায় মশার লার্ভা ধ্বংস, জল জমা পরিষ্কার এবং নজরদারির কাজে ঘাটতি তৈরি হয়েছে বলে অভিযোগ।

বিশেষজ্ঞদের সতর্কতা, বৃষ্টি চললে পুজোর পরেও সংক্রমণ থাকতে পারে। তাই প্রশাসনকে দ্রুত মাঠে নামতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে বাসিন্দাদেরও বাড়ির চারপাশে জমা জল সরিয়ে মশারি ব্যবহার এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি পরিসংখ্যান

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।