বুধবার, সেপ্টেম্বর 9, 2026
15:28:13
| কলকাতা

তিন গাড়ির সংঘর্ষ, কাঠগড়ায় সরকারি বাস! চালকেরও লাইসেন্স নেই—দুর্ঘটনার পর অভিযোগ মহিলা সমাজকর্মীর!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ শেক্সপিয়র সরণিতে একটি সরকারি বাসের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ল বালেনো গাড়ি। গাড়িতে থাকা এক সমাজকর্মী জানান, তিনি ধর্মতলা থেকে শেক্সপিয়র সরণি হয়ে আলিপুরে ফিরছিলেন। অভিযোগ, আচমকাই একটি সরকারি বাস দ্রুতগতিতে এসে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে বালেনোটি সামনে থাকা একটি ‘ছোট হাতি’ গাড়িতে গিয়ে ধাক্কা দেয়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও গাড়িটির ক্ষতি হয়েছে। স্থানীয় ট্রাফিক সার্জেন্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে শেক্সপিয়র সরণি থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে অভিযোগকারিণীর দাবি, থানার পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। বাসচালকের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না বলেও তিনি সরাসরি ‘মানুষের মতামত’-এর কাছে অভিযোগ করেছেন।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।