বুধবার, সেপ্টেম্বর 9, 2026
16:20:28
| কলকাতা

তারাপীঠ থেকে দেউচা-পাচামি—প্রশাসনিক বৈঠকে শুভেন্দুর কড়া দাওয়াই!

NewsRecent Newsরাজনীতি

‘ফায়ার অডিট করেন না?’ তারাপীঠের আগুনে প্রশাসনকে কড়া ধমক শুভেন্দুর,জামিন-অযোগ্য ধারায় মামলার নির্দেশ,কৌশিকী অমাবস্যায় দুর্ঘটনা রুখতে বিশেষ নজরদারি!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: শনিবার বীরভূমের রামপুরহাটে প্রশাসনিক বৈঠক করে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেঘালয়ের এক বাসিন্দার মৃত্যুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ঘটনায় রাজ্যের বদনাম হয়েছে।

সূত্রের খবর, ডিজি ফায়ারের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, হোটেলগুলিতে আদৌ নিয়ম মেনে অগ্নিনিরাপত্তা অডিট করা হয় কি না। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করার নির্দেশও দিয়েছেন তিনি। আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাঁচ কিলোমিটার অন্তর নজরদারি শিবির রাখার কথাও জানান মুখ্যমন্ত্রী।

বৈঠকে সাঁইথিয়া থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককেও সতর্ক করেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে উল্লেখ করে কাজকর্মে সাবধান হওয়ার বার্তা দেন তিনি।

তারাপীঠে নতুন পর্যটন আবাস নির্মাণ, উন্নয়ন কর্তৃপক্ষের কাজ নিয়ে তদন্ত এবং দেউচা-পাচামির জন্য কংক্রিট রাস্তার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, তিন মাসে রাজ্যে ২৫৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে এবং ২২০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। দুর্নীতিতে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।