বুধবার, সেপ্টেম্বর 9, 2026
16:17:38
| কলকাতা

বিপদসীমার কাছে গঙ্গা, ফরাক্কায় সতর্ক প্রশাসন!

Feature NewsNewsPublic Interest NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: গঙ্গার জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছনোয় সতর্কতা বাড়ানো হয়েছে ফরাক্কায়। নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি খতিয়ে দেখছে ব্লক প্রশাসন। জলস্তর আরও বাড়লে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়ে প্রশাসনিক আলোচনাও শুরু হয়েছে।

উজান থেকে জল নেমে এলে ফরাক্কার নদী লাগোয়া এলাকাগুলিতে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সেই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি না নিয়ে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নদীপাড়ের বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।

বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় নদী তীরবর্তী এলাকার মানুষের নিরাপত্তায়। জলস্তর আচমকা বেড়ে গেলে কীভাবে দ্রুত পদক্ষেপ করা হবে এবং কী কী প্রশাসনিক ব্যবস্থা প্রয়োজন,তা নিয়ে আলোচনা হয়। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

নদীর জলস্তর ও উজান থেকে জল আসার গতিবিধির উপর নজর রাখছে ব্লক প্রশাসন। পরিস্থিতির পরিবর্তন হলে বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।