কর্তব্যের গণ্ডি পেরিয়ে বিশ্বাসের বন্ধন, লালবাজারে রাখিবন্ধন উৎসব!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: ভালোবাসা, আস্থা ও সম্প্রীতির আবহে লালবাজারে পালিত হল রাখিবন্ধন উৎসব। কলকাতা পুলিশের কমিউনিটি পুলিশিং উইংয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন ‘প্রণাম’-এর ৫০ জন সদস্য এবং ‘নবদিশা’ ও ব্রহ্মাকুমারীর সঙ্গে যুক্ত ১১০ জন শিশু।
তাঁরা কলকাতা পুলিশের কর্মীদের হাতে রাখি বেঁধে সৌহার্দ্য ও পারস্পরিক বিশ্বাসের বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, আইপিএস এবং বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকেরা। তাঁরাও সকলের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।
কর্তব্য ও প্রাতিষ্ঠানিক দূরত্বের গণ্ডি পেরিয়ে এ দিনের অনুষ্ঠান পুলিশ এবং নাগরিক সমাজের নিবিড় সম্পর্কের এক আন্তরিক প্রতিচ্ছবি হয়ে ওঠে।
