NewsRecent NewsSports

দক্ষিণ আফ্রিকায় সোনাজয়,স্কুলের বেঞ্চ থেকে বিশ্বমঞ্চে জলপাইগুড়ির মধুরা!

তপন রায়,মানুষের মতামত: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে জলপাইগুড়ি তথা দেশের নাম উজ্জ্বল করলেন মধুরা কর। ভারতের প্রতিনিধিত্ব করে প্রথম স্থান অধিকার করেন শহরের ৩ নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণির এই ছাত্রী।

চলতি বছর চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপেও ভারতের হয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে দ্বিতীয় হয়েছিলেন মধুরা। এরপর দক্ষিণ আফ্রিকার সানসিটিতে সোনা জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি।

জাতীয় স্তরেও তাঁর সাফল্য উল্লেখযোগ্য। ২০২৪ সালে রাজস্থান এবং ২০২৫ সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন মধুরা। চলতি বছর ফরিদাবাদের বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও জিতেছেন শিরোপা। অল্প বয়সে তাঁর এমন ধারাবাহিক সাফল্যে উচ্ছ্বসিত পরিবার, প্রশিক্ষক ও জলপাইগুড়ির ক্রীড়াপ্রেমীরা। আগামী দিনে তিনি আরও বড় আন্তর্জাতিক সাফল্য অর্জন করবেন বলেই তাঁদের আশা।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *